Parents Corner

সকালের নাস্তা নাকি সারাদিনের পুষ্টির যোগান দেয়। অনেক শিশু সকালে খেতেও চায় না। এ বিড়ম্বনা থেকে রেহাই দিতেই সকালে শিশুর নাস্তা কি ধরনের হতে পারে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম। যখন তিন থেকে পাঁচ – এ বয়সের বাচ্চারা সকালে সাধারণত দুধ খেয়েই স্কুলে যায়। তবে পুষ্টির কথা চিন্তা করলে […]

খেলাধুলা, দুষ্টমি, হৈ-হুল্লোড় করে বাড়ি মাতিয়ে রাখবে- তাহলেই না বুঝবো বাসায় একটা বাচ্চা আছে। চুপচাপ, শান্তশিষ্ট বাচ্চা কে চাই বলুন। তবে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় এই চাঞ্চলের মাত্রাটা যেন একটু বেশি। খেলাধুলা, দুষ্টুমি, চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে। অতিরিক্ত রাগ করলেই এমন ভান করবে, যেন কিছুই জানে না। এটা এক ধরনের অসুখ। শিশুদের ক্ষেত্রে […]

শিশুর রেগে যাওয়ার কারণ- দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তি থাকলে রেগে যেতে পারে। পরিবারের কাছে নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করতে না পারলে। অন্য ভাই-বোনদের তুলনায় তাদের ভালোবাসা কম পেলে। ছোট ছোট বিরক্তি জমানো থাকলে একটা পর্যায়ে রাগের বহিঃপ্রকাশ ঘটতে পারে। কি করবেন শিশুর রাগ কমাতে রাগের কারণ খুঁজে বের করুন। যদি শিশুর আবদার যৌক্তিক হয়, […]

অনেক পরিবারেই অল্প বয়সের ব্যবধানে সন্তান থাকে। যাদের আমরা বলে থাকি পিঠাপিঠি ভাইবোন। এমন সন্তানদের বেড়ে ওঠা নিয়ে মা-বাবাকে কম ঝক্কি পোহাতে হয় না। সারাক্ষণ খুনসুটি, তারপর ঝগড়া কান্নাকাটি ইত্যাদি। এগুলো থেকে সৃষ্টি হতে পাওে বিভিন্ন পারিবারিক অশান্তি। কেন এমন হয় চাহিদা একই রকম হলে দ্ব›দ্ব হয়। ছোট সন্তানকে মা বেশি আদর করলে অন্য সন্তানের […]

শিশুবিকাশের ধারা— শিশু বেড়ে ওঠে, শিশুর মন ফোটে। দেহ সৌষ্ঠবে বাড়ে। বিকশিত হয় তার মনোজগৎ। কুঁড়ি থেকে ধীরে ধীরে পাপড়ি সাজানো রং উজ্জ্বল ফোটা পুষ্পের সঙ্গে তুলনা চলে শিশু মনোজগতের। তার জ্ঞানের পরিধি ধীরে ধীরে বাড়ে। আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে সে, মানুষের সঙ্গে কথা বলা, মেলামেশা ও অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জিত হয় ধাপে ধাপে। তার […]

লামিয়ার পড়াশোনা, খেলাধুলা সবকিছুতেই সমান আগ্রহ। কিছুদিন হল মা-বাবা দেখলেন কেমন চুপচাপ আর বিষন্ন থাকছে মেয়ে। অল্পতেই খুব জেদ ধরে আর খাওয়া, পড়াশোনা, খেলাধুলা কিছুতেই যেন ধৈর্য নেই। শিশুদের এমন আচরণকে বলা হয় ডিপ্রেশন বা বিষাদগ্রস্ততা। এই নিয়ে জানাচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ ড. ফারুক হোসাইন কারণ মা-বাবা বা রক্তের সম্পর্কের কারো ডিপ্রেশন বা আবেগজনিত মানসিক সমস্যা […]

শিশুরা মারামারির পরপরই সঙ্গীটির সঙ্গে ঝগড়া মিটিয়ে ভাব করে নিতে পারে। কিন্তু কিছু শিশুর আক্রমণাত্মক প্রবণতা অভিভাবকদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রায় নিয়মিত মারামারিতে অংশগ্রহণ করে এমন শিশু এক ধরনের মানসিক রোগে (কন্ডাক্ট ডিজঅর্ডার) আক্রান্ত হয়ে থাকতে পারে।   বিভিন্ন সমস্যা অন্যদের ঠিকমতো বোঝাতে না পারলে, আত্মবিশ্বাসের অভাবে ভুগলে, বাবা-মায়ের প্রতি রাগ বা অভিমান […]

তোতলানো একটা কথা বলার সমস্যা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সাধারণত ১৬ বছর বয়সের আগেই শতকরা ৮০ভাগ ভালো হয়ে যায়। হালকা-পাতলা তোতলানোর কোন বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না, কিন্তু বেশি মাত্রায় যারা তোতলায়, তাদের স্পিচ থেরাপির (শব্দ উচ্চারণের চিকিৎসা) মাধ্যমেই চিকিৎসা করে উন্নত করা সম্ভব। সেই লক্ষ্যে ২২ শে অক্টোবর পালিত […]

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সেকারণেই একটি শিশুর শারীরিক ও মানসিক ভাবে সঠিক ভাবে বেড়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হলো, আমাদের সমাজে অধিকাংশ শিশু সঠিক উপায়ে বেড়ে ওঠার সুযোগ পায় না। শিশুদের সঙ্গে এমন অনেক আচরণ করা হয়, যা একদমই বেমানান। অনেক উচ্চশিক্ষিত মা-বাবাও তাদের শিশু সন্তানের সঙ্গে সঠিক আচরণ করেন না।শিশুদের মনে নেতিবাচক […]

একটি শিশুকে পূর্ণভাবে গড়ে তোলার জন্য মা-বাবার ভূমিকাই প্রধান। তার হাঁটাচলা থেকে শুরু করে কথা বলা, নিয়মানুবর্তিতা, পড়াশোনা, ঘরের টুকিটাকি কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বাবা-মায়ের বিশাল দায়িত্ব রয়েছে। বাবা মায়ের উৎসাহ তাকে অনুপ্রেরণা জোগায়।  আপনার আচরণের ওপর নির্ভর করে আপনার সন্তানের ভবিষ্যৎ। কখনো কখনো দায়িত্বশীল মা-বাবাও এ ব্যাপারে ভুল করে থাকেন। আপনার সামান্য একটু ভুল […]

শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আচরণ অনেক পরিবর্তন হয়। এ সময় তাদের আচরণগত সমস্যা দেখা দেয়। বিশেষ করে স্কুলে ভর্তি হওয়ার সময় থেকে এই সমস্যা বাড়তে থাকে। কারণ আপনার শিশু হঠাৎ করে নতুন অনেক শিশুদের সঙ্গে মিশতে শুরু করে। শিশুদের আচরণগত যে সমস্যা হয় তা হলো মিথ্যা কথা বলা। কোনও কোনও সময় মা-বাবা এই […]

অনেক দিন পর এক বন্ধুর বাসায় বেড়াতে গেছেন দিলরুবা আক্তার। সঙ্গে তাঁর দুই সন্তান। একজনের বয়স দুই, আরেক জনের পাঁচ বছর। বন্ধুরও একই কাছাকাছি বয়সের দুটি সন্তান রয়েছে। অনেক দিন পর দেখা হওয়ায় জমিয়ে রাখা কথার ঝুড়ি নিয়ে আড্ডায় বসেছেন দুই বন্ধু। হঠাৎ পাশের ঘর থেকে কান্নার আওয়াজ। দৌড়ে পাশের রুমে গিয়ে দেখে একই খেলনা […]

শিশুরা স্বভাবগতভাবেই চঞ্চল। কিন্তু কখনও কখনও দেখা যায় কোনো শিশু অতিরিক্ত চঞ্চলতার কারণে দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারছে না। পড়ালেখায় মনোযোগ নেই, হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে, অতিরিক্ত দুরন্তপনার কারণে স্কুলে-বাসায় অন্যের বিরক্তির কারণ হয়ে ওঠে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনায় আঘাত পায়। তখন এটিকে শিশুর একটি মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। যার নাম অ্যাটেনশন […]

সন্তানের জেদ প্রশ্রয় দেবেন না। মডেল: রিহাল ও শিখা, ছবি: কবির হোসেন নয় বছরের তমালকে (ছদ্মনাম) নিয়ে তো প্রায়ই বিপদে পড়তে হয় ওর বাবা-মায়ের। শপিং মলে গেলে কোনো কিছু কেনা তার চাই-ই চাই। আর সেটা না কিনে দিলে মাটিতে গড়াগড়ি। সবার সামনেই চিৎকার, কান্নাকাটি—সে এক হুলুস্থুল অবস্থা। আদর দিয়ে, ধমক দিয়ে, বুঝিয়ে—নানাভাবেই চেষ্টা করে দেখেছেন, […]

আপনার শিশু যখন ৬ বছরের পা দেয় তখন তার স্কুলে যাওয়ার অভ্যাস রপ্ত করা জরুরি হয়ে পড়ে। অর্থাৎ তাকে অবশ্যই একটি স্কুলে ভর্তি করে দিতে হবে। স্কুলে ভর্তি করার পর তার প্রতিদিন ক্লাস করা ও বাসায় ফেরার সময় অভিভাবকের সঙ্গে ফেরে। আবার অনেক অভিভাবকের অভিযোগ শোনা যায়, শিশুর পড়ার আগ্রহ কম। তবে জেনে রাখা ভালো […]

একান্তই ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী হিসেবে মানব শিশুর জন্ম। ইন্দ্রিয় দ্বারা তাড়িত হলেও ধীরে ধীরে সে নানা ভাবে নানা প্রক্রিয়ায় একজন সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠে। সামাজিকীকরণ প্রক্রিয়া একটি জীবনব্যাপী এবং বহুমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ পুরোপুরি সামাজিক মানুষ হিসেবে পরিনত হয়। এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস এর সংজ্ঞাটি যথার্থ – ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিনত […]

সন্তানের বাবা-মা হওয়া সহজ কিন্তু তাদের মানসিক ও শারীরিক বিকাশে সঠিক ভূমিকা রাখা মোটেও সহজ নয়। কেননা আপনি নিজে পরিবারের মাধ্যমে যা জেনেছেন বা বুঝেছেন আপনি তা-ই আপনার শিশু সন্তানের ওপর প্রয়োগ করতে চান- তা ক্ষতিকর হোক আর উপকারী হোক। অর্থাৎ আপনি নিজের কথা বা কাজগুলো গভীরভাবে পর্যবেক্ষণ না করেই তা প্রয়োগ করেন শিশুর ওপর। […]

শিশুরা অনুকরণপ্রিয়। আপনার দেখাদেখিই আচার-আচরণ গড়ে উঠছে আপনার ছোট্ট শিশুটিরও। তাই আপনিই পারেন শিশুর আচরণের বিকাশ ঘটাতে। তাই মা-বাবা কিংবা অভিভাবককেই ভালো আচরণের চর্চাটা আগে শুরু করতে হবে। ছোটবেলা থেকেই শেখাতে হবে সহনশীলতা ও আত্মনির্ভরশীলতা।  শিশুর ছোট ছোট চাওয়ার গুরুত্ব দিতে হবে। সন্তানের বাবা-মা হিসেবে আপনাদেরকেই তো ওর সব ইচ্ছা অনিচ্ছার কথা জানতে হবে। আপনার […]