শিশুর রেগে যাওয়ার কারণ-
- দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তি থাকলে রেগে যেতে পারে।
- পরিবারের কাছে নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করতে না পারলে।
- অন্য ভাই-বোনদের তুলনায় তাদের ভালোবাসা কম পেলে।
- ছোট ছোট বিরক্তি জমানো থাকলে একটা পর্যায়ে রাগের বহিঃপ্রকাশ ঘটতে পারে।
- কি করবেন
- শিশুর রাগ কমাতে রাগের কারণ খুঁজে বের করুন।
- যদি শিশুর আবদার যৌক্তিক হয়, তবে মেটানোর চেষ্টা করুন। আর অযৌক্তিক হলে এড়িয়ে যাবেন।
- রাগ দূর করার সবচেয়ে সহজ উপায়, অন্য কোন বিষয়ের প্রতি মনোনিবেশ করানো।
- শিশুর সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে তুলুন।
- অনেক সময় শিশুকে বুঝিয়ে তার রাগ কমানো যায়।
- শিশুকে রাগতে দেখলে হালকা রসিকতা বা মজা করুন।
- কোন পরিস্থিতি বা ঘটনায় শিশু রেগে যায়, সে বিষয়গুলো তার সামনে এড়িয়ে যান।
শিশুর সাথে কি করবেন না রেগে গেলে-
- শিশুর রাগ করলে তাকে বকাঝকা বা মারধর করবেন না।
- রাগ করলেই তার আবদার পূরণ হবে- এ ধারণা তার মনে বদ্ধমূল হতে দেবেন না।
- রাগ করার বিষয়টি শিশু পরিবার থেকেও শিখতে পারে। মা-বাবা শিশুর সামনে রাগ করা থেকে বিরত থাকুন।
- শিশুরা বড়দের রাগের প্রকাশভঙ্গি অনুসরণ করে, রাগের নেতিবাচক প্রকাশভঙ্গি তার সামনে কখনোই দেখাবেন না।
রেফারেন্স অনলাইন