Categories: Parents Corner

শিশুর সকালের নাস্তা

সকালের নাস্তা নাকি সারাদিনের পুষ্টির যোগান দেয়। অনেক শিশু সকালে খেতেও চায় না। এ বিড়ম্বনা থেকে রেহাই দিতেই সকালে শিশুর নাস্তা কি ধরনের হতে পারে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম।

যখন তিন থেকে পাঁচ – এ বয়সের বাচ্চারা সকালে সাধারণত দুধ খেয়েই স্কুলে যায়। তবে পুষ্টির কথা চিন্তা করলে রেসিপি-১ খেতে পারে।

রেসিপি-১

কর্নপ্লেক্স + দুধ + চিনি

একটা মৌসুমী ফল – কলা, পাকা পেঁপে, কমলা বা আপেল।

বা 

লালাটার রুটি + ডিম + ভাজি / ডাল চচ্চড়ি, সঙ্গে যেকোনো একটি ফল।

বয়স যখন পাঁচ থেকে বারো – পাঁচ থেকে বারো বছরের শিশুর ক্ষেত্রে নাস্তাটা একটু ভারী হতে হবে। অনেক শিশু সকালে খিচুড়ি খেতে চায়না, তারা লালা আটার রুটি দুটি খেতে পারে। 

বা 

রুটি দুটি + ডিম + ভাজি / ডাল চচ্চড়ি + একটি ফল

অথবা

রেসিপি-২ 

খিচুড়ি + ডিম + ভাজি / ডাল + একটি ফল

টিফিন

টিফিনে শিশুরা মজার কিছু খেতে চায়। লালা আটা রুটি + চিকেন ফ্রাই + ফল 

অথবা 

বাটার দেওয়া বনরুটি + ডিম সেদ্ধ + ফল

টিপস

  • শিশুদের নাস্তায় বৈচিত্র আনতে চেষ্টা করুন।
  • টিফিন খাওয়ার ক্ষেত্রে হাত ধুয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
  • অনেক বাচ্চাই সকালে নাস্তা করতে চাই না। জোর করে হলেও বাচ্চার নাস্তা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ।
msmsit