Categories: Parents Corner

শিশুর রাগ কমাবেন কেমন করে?

শিশুর রেগে যাওয়ার কারণ-

  • দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তি থাকলে রেগে যেতে পারে।
  • পরিবারের কাছে নিজের মতামত ও অনুভূতি প্রকাশ করতে না পারলে।
  • অন্য ভাই-বোনদের তুলনায় তাদের ভালোবাসা কম পেলে।
  • ছোট ছোট বিরক্তি জমানো থাকলে একটা পর্যায়ে রাগের বহিঃপ্রকাশ ঘটতে পারে।
  • কি করবেন
  • শিশুর রাগ কমাতে রাগের কারণ খুঁজে বের করুন।
  • যদি শিশুর আবদার যৌক্তিক হয়, তবে মেটানোর চেষ্টা করুন।  আর অযৌক্তিক হলে এড়িয়ে যাবেন।
  • রাগ দূর করার সবচেয়ে সহজ উপায়, অন্য কোন বিষয়ের প্রতি মনোনিবেশ করানো।
  • শিশুর সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে তুলুন।
  • অনেক সময় শিশুকে বুঝিয়ে তার রাগ কমানো যায়।
  • শিশুকে রাগতে দেখলে হালকা রসিকতা বা মজা করুন।
  • কোন পরিস্থিতি বা ঘটনায় শিশু রেগে যায়, সে বিষয়গুলো তার সামনে এড়িয়ে যান।

শিশুর সাথে  কি করবেন না রেগে গেলে-

  • শিশুর রাগ করলে তাকে বকাঝকা বা মারধর করবেন না।
  • রাগ করলেই তার আবদার পূরণ হবে- এ ধারণা তার মনে বদ্ধমূল হতে দেবেন না।
  • রাগ করার বিষয়টি শিশু পরিবার থেকেও শিখতে পারে। মা-বাবা শিশুর সামনে রাগ করা থেকে বিরত থাকুন।
  • শিশুরা বড়দের রাগের প্রকাশভঙ্গি অনুসরণ করে, রাগের নেতিবাচক প্রকাশভঙ্গি তার সামনে কখনোই দেখাবেন না।
রেফারেন্স অনলাইন
Moumachi School

Recent Posts

শিশুর সকালের নাস্তা

সকালের নাস্তা নাকি সারাদিনের পুষ্টির যোগান দেয়। অনেক শিশু সকালে খেতেও চায় না। এ বিড়ম্বনা…

2 years ago

আপনার শিশু কি হাইপার অ্যাকটিভ ?

খেলাধুলা, দুষ্টমি, হৈ-হুল্লোড় করে বাড়ি মাতিয়ে রাখবে- তাহলেই না বুঝবো বাসায় একটা বাচ্চা আছে। চুপচাপ,…

2 years ago