খেলাধুলা, দুষ্টমি, হৈ-হুল্লোড় করে বাড়ি মাতিয়ে রাখবে- তাহলেই না বুঝবো বাসায় একটা বাচ্চা আছে। চুপচাপ, শান্তশিষ্ট বাচ্চা কে চাই বলুন। তবে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় এই চাঞ্চলের মাত্রাটা যেন একটু বেশি। খেলাধুলা, দুষ্টুমি, চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে। অতিরিক্ত রাগ করলেই এমন ভান করবে, যেন কিছুই জানে না। এটা এক ধরনের অসুখ। শিশুদের ক্ষেত্রে এ রোগ বেশি মাত্রায় দেখা যায়। যার নাম হাইপার অ্যাকটিভ ডিজঅর্ডার। বলছিলেন, জাতীয় মানসিক ইনস্টিটিউটের ট্রেইনি সাইক্রিয়াট্রিস্ট ডাক্তার ফারুক হোসেন। তিনি আরো বলেন, ‘‘তবে ঘাবরানোর কিছু নেই অধিকাংশ ক্ষেত্রেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের অসুখ সেরে যায়।’’
কি করে বুঝবেন
- শিশু অতিরিক্ত কথা বলে।
- রাগ হলেই হাতের কাছের জিনিসপত্র ছুড়ে মারে।
- কারো সঙ্গে মিশতে চায় না।
- মেজাজ খিটখিটে থাকে।
- চিৎকার করে কান্নাকাটি করে। পছন্দের জিনিস না পেলে মাটিতে গড়াগড়ি খায় ,ঘরের জিনিস নষ্ট করে।
যে কারণে হয়
- পরিবারের কারো যদি এ ধরনের রোগ থাকে।
- গর্ভে থাকাকালীন মায়ের মানসিক বা শারীরিক কোন সমস্যা হলে।
- শিশুটির বড় হওয়ার প্রক্রিয়াটি স্বাভাবিক না থাকলে।
- মস্তিষ্কে যদি কোন ধরনের সমস্যা থাকে।
শিশুর সঙ্গে আচরণ
- শিশু কি ধরনের আচরণ করবে, পরিবার থেকেই সে শিক্ষা পাবে। তাই তার সঙ্গে ভালো করে কথা বলুন।
- শিশুর শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী ভালো পরিবেশ দিন।
- শিশুর ছোটখাটো দুষ্টুমিতে মনোযোগ না দেওয়ার চেষ্টা করুন।
- ভালো কাজের জন্য উপহার দিন, ভালো আচরণের প্রশংসা করুন।
- তারপরও কাজ না হলে শিশুটিকে মানসিক রোগ বিশেষজ্ঞ দেখান।
লেখা: সজল হাসান
সোর্স: নিউজপেপার