Events

প্রতিটি শিশুর জীবনে স্কুলের প্রথম দিন মানেই এক অন্য অনুভূতি। মনের ভিতর শিহরণ জাগে নানা রকম অজানা আশঙ্কায়। কেমন হরে নতুন স্কুল? সকলে কি তার সাথে বন্ধুত্ব করবে? শিক্ষকরা কি চোখ রাঙাবে না আদরে আলিঙ্গন করবে? ইত্যাদি ইত্যাদি..... বছরের প্রথমদিন শিশুর মনের এই অজানা আশঙ্কা দূর করতে শিশুদের সাথে মৌমাছি স্কুল নানা রকম আয়োজনে করে থাকে। এসকল আয়োজনগুলোর মধ্যে অন্যতম বর্ষবরণ (Happy New Year) ও বই উৎসব। এইদিন স্কুল আঙ্গিনা নানা রকম সজ্জায় সাজানো হয়। সকল শিশুকে হাসি মুখে সাদরে গ্রহণ করা হয়। প্রতিটি শিশু যাতে স্কুলকে নিজের মনে করতে পারে সে জন্য এইদিনে শিশুদের সাথে শিক্ষকদের কিছু আনন্দদায়ক কার্যক্রম করা হয়। যেমন: মজার ছলে নিজের পরিচয় দেয়া (শিক্ষক), শিশুদের আনন্দ দেওয়ার জন্য গান অথবা সকলে নাচ করা তার সাথে সকলের ওপর ফুল ছিটিয়ে দেয়া। এসময় সসকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। অভিভাবকদের কিছু দিক নির্দেশনা প্রদান করা হয়। শিশুদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য এইদিনে তাদের হাতে তুলে দেয়া হয় নতুন বই যা তাদের মনে বিশেষ আলোড়ন সৃষ্টি করে।  
শিশুদেরকে আদর্শরূপে তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মা-বাবার ভূমিকা অনেক। সন্তানকে সামাজিক, মানবিক ও মেধাবী করে তুলতে অভিভাবকের ভূমিকা কী হতে পারে এবং শিক্ষা প্রদান সম্পর্কিত সমন্বয় সাধনের জন্য অভিভাবক সভার অয়োজন করা হয়। এখানে অভিভাবকের প্রদত্ত মতামত পরামর্শ ও নির্দেশনা স্কুল গুরুত্বের সাথে গস্খহণ করেন এবং শিশুদের উন্নয়নে যা কার্যকর হতে পারে সেসকল বিষয় স্কুলে বাস্তবায়নের চেষ্টা করা হয়।
প্রত্যেকটি শিশুর বেড়ে ওঠার ধরণ ভিন্ন ভিন্ন। শিশুর বিকাশ ও বৃদ্ধির সময়ে সঠিক সিন্ধান্ত গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অভিভাবকদের Parenting সম্পর্কের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এজন্য মৌমাছি স্কুল অভিভাবকদের নিয়ে Parenting session/workshop করে থাকে যা শিশুর সাথে অভিভাবকের সম্পর্কে উন্নয়ন, শিশুর আচরণ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে বিশেষ ধারণা প্রদান করা হয়।
ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য মৌমাছি স্কুল প্রতিবছর শিশু, অভিভাবক, শিক্ষকদের উপস্থিতিতে ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। দেশের গান গেয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে ও শহীদ বেদীতে ফুল প্রদানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিশুর মনে দেশপ্রেম ও বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা আনাই আমাদের এই আয়োজনে মূল উদ্দেশ্য।  
মৌমাছি স্কুলের সকল বড় আয়োজনগুলোর মধ্যে অন্যতম বার্ষিক ক্রিড়া। শিশুদের খেলাধুলায় উৎসাহিত ও শারিরিক সক্ষমতা বৃদ্ধির জন্য মৌমাছি স্কুল এই আয়োজন অনেক বড় ভূমিকা পালন করে। খেলাধুলার পাশাপাশি একটি আয়োজন কিভাবে সম্পন্ন করা হয় তা শিশুদের সামনে তুলে ধরা হয় যা তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করতে অনন্য ভূমিকা পালন করে। সাধারণত দুইদিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে বিশিষ্ঠ ক্রিড়াবিদরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন। উৎসবমূখর এই আয়োজনে শিশু আনন্দের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করে। সকল শিশুকে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।  
মৌমাছি স্কুল শিশুদের সাথে নানারকম সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়ন করে থাকে। পহেলা বৈশাখ উদযাপন তার মধ্যে অন্যতম। সকল শিশুর অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি, ছোট নাটিকা, বাঙালি ঐতিহ্যের ফ্যাশান শো সহ নানা আয়োজনে মূখরিত হয়ে ওঠে এই দিন। শিশু, অভিভাবক, শিক্ষক সকলে নানা রঙে নানাভাবে আমাদের ঐতিহ্যেকে তুলে ধরে এবং প্রতিটি শিশুকে তার দেশীয় সাংস্কৃতি ধারণ ও পালন করতে উৎসাহিত করে।  
 মা দিবস ও বাবা দিবসে প্রতিটি শিশু বিশে^র সকল মা-বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের শিশুরা মা-বাবার জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করে, মা-বাবার জন্য গান, কবিতা, ছড়া লেখাসহ নানা অয়োজন করা হয়। শিশুরা উৎসাহ ও আনন্দের সাথে এই অয়োজনে অংশগ্রহণ করে।  
 আধুনিক বিশ্বের সাথে আমাদের স্কুলের সংযোগ ঘটানোর জন্য মৌমাছি স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। শিশুদের চিন্তাশক্তির অন্বেষণ ঘটানোর জন্য এই দিনে প্রতিটি শিশুর বিজ্ঞান সম্পর্কিৃত প্রজেক্ট প্রদর্শন করা হয়। পাশাপাশি বিজ্ঞানের নানা উপকরণ যেমন: দূরবীন, মাইক্রোস্কোপ, পুরাতন নানা গুরত্বপূর্ণ প্রযুক্তি প্রদর্শন করা হয়। তাদেও মাধ্যমে আমাদের আধুনিক বিশ্ব বিনির্মাণ আমাদের অন্যতম লক্ষ্য।  
 শিশুদের দেশীয় নানা রকম ফলের সাথে পরিচিতি করাতে ও শিশুদের ফল খেতে উৎসাহিত করতে মৌমাছি স্কুলের অন্যতম প্রধান আয়োজন ফল উৎসব। এখানে দেশীয় নানা রকম ফলের সমাগম ঘটানো হয় এবং প্রতিটি ফলের বাংলা ও ইংরেজিতে নাম প্রদান করা হয়। এছাড়াও অধিকাংশ ফলের ডাল, পাতা প্রদর্শন করা হয়। এর পাশাপাশি ফলের নানা রকম রেসিপি তৈরি করা হয় যা শিশু, অভিভাবক আগ্রহের সাথে উপভোগ করে।  
 শিশুরা আনন্দের সাথে মৌমাছি স্কুলের কুকিং ক্লাসে অংশগ্রহণ করে। শিশুদের নিজেদের তৈরি বাজার থেকে নানারকম সবজি, তরকারি, চাল, ডাল ওজন করে টাকা (কাগজের নমুনা নোট) দিয়ে কিনে তা ধুয়ে পরিষ্কার করে সাবধানতার সাথে কেটে রান্নার উপযুক্ত করা হয়। শিক্ষকদের উপস্থিতিতে শিশুরা উৎসাহের সাথে বাজার করা, রান্না করা ও সেই খাবার গ্রহণ করায় নিয়োজিত হয় যা তাদের নানারকম সবজির সাথে পরিচিতি করে বাজার করার ছোটখাটো নিয়ম সম্পর্কে জানতে পারে। সর্বোপরি তারা সবজি খেতে উৎসাহিত হয়।  
মৌমাছি স্কুলে ফ্রেন্ডস ডে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। শিক্ষার্থীরা বন্ধুত্বের ব্যাজ ও ব্যান্ড বিনিময় করে এবং পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধার বার্তা ছড়ায়। বিভিন্ন খেলাধুলা, গল্প বলা এবং দলগত কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার গুরুত্ব জোরদার হয়।
মৌমাছি স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন সৃজনশীল পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের আঁকা ছবি, হস্তশিল্প এবং রঙিন সৃষ্টিকর্ম প্রদর্শন করে। এই প্রদর্শনী শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস প্রকাশের একটি সুন্দর সুযোগ তৈরি করে। অভিভাবক ও শিক্ষকরা শিশুদের প্রতিভা উপভোগ করে এবং তাদের উৎসাহিত করে।
মৌমাছি স্কুলে জাতীয় সংগীত কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সঠিক সুর ও শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত গাইতে শেখে। অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর, তাল, ও উচ্চারণে বিশেষ দিকনির্দেশনা দেন। কর্মশালার মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা এবং শৃঙ্খলার মূল্যবোধ গড়ে ওঠে। এই কর্মশালায় শিক্ষার্থীরা শুধু গান শেখে না, বরং জাতীয় পতাকা, দেশের ঐতিহ্য এবং স্বাধীনতার ইতিহাস সম্পর্কেও আলোচনা করে।
মৌমাছি স্কুলে শিশুরা শুধু পাঠ্যবিষয়েই নয়, বিভিন্ন আনুষ্ঠানিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আনন্দ, শিক্ষা এবং মানসিক বিকাশও পায়। আমাদের আয়োজনগুলো শিশুদের সৃজনশীলতা, দেশপ্রেম, বন্ধুত্ব, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে।
দেয়ালিকার মাধ্যমে শিশুরা বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সৃজনশীল কাজ প্রদর্শন করতে পারে। এটি কেবল তাদের প্রতিভা এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেয় না, বরং শিশুদের মধ্যে গর্ব, আত্মবিশ্বাস এবং স্কুলের প্রতি ভালোবাসা গড়ে তোলে।
মৌমাছি স্কুলে প্রতিটি শিশুর জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের বিশেষ দিনকে স্মরণীয় করে তুলি এবং তাদের মধ্যে ভালোবাসা, ভাগাভাগি ও বন্ধুত্বের মূল্যবোধ গড়ে তুলি। শিশুরা একসাথে গান গায়, হাততালি দেয় এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়। শিক্ষক ও সহপাঠীরা শিশুটিকে শুভেচ্ছা জানায় এবং একসাথে আনন্দ ভাগাভাগি করে। এই উদযাপন শিশুদের মধ্যে শুধু আনন্দ ও বন্ধুত্ব নয়, বরং আত্মবিশ্বাস ও সামাজিক মূল্যবোধও গড়ে তোলে। প্রতিটি জন্মদিন আমাদের কাছে একটি সুন্দর পারিবারিক মুহূর্তের মতো, যেখানে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে।
মৌমাছি স্কুলে প্রতি বছর আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়। এটি শিশুদের জন্য একদিনের ভিন্নধর্মী শিক্ষা ও বিনোদনের সুযোগ তৈরি করে। শিক্ষার্থীরা উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বন্ধু ও শিক্ষকদের সঙ্গে খেলাধুলা করে, গান গায়, নাচে এবং নানা মজার কার্যক্রমে অংশ নেয়। তারা একসাথে খাবার ভাগাভাগি করে খায়, দলগত খেলায় অংশ নেয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। এই পিকনিক শিশুদের জন্য শুধু আনন্দ নয়, বরং বন্ধুত্ব, সহযোগিতা, শৃঙ্খলা ও দলগতভাবে কাজ করার দক্ষতা শেখার একটি সুন্দর সুযোগ। হাসি-খুশি, খেলাধুলা ও আনন্দ ভাগাভাগির মাধ্যমে দিনটি শিক্ষার্থীদের মনে সুন্দর স্মৃতি তৈরি করে। শিক্ষক ও অভিভাবকরাও এই আয়োজনে যুক্ত হয় এবং শিশুদের আনন্দে যুক্ত হয়। ফলে এটি স্কুল পরিবারের সবার জন্য একটি বিশেষ দিন হয়ে ওঠে।
মৌমাছি স্কুলে প্রতি বছর আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়। এটি শিশুদের জন্য একদিনের ভিন্নধর্মী শিক্ষা ও বিনোদনের সুযোগ তৈরি করে। শিক্ষার্থীরা উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বন্ধু ও শিক্ষকদের সঙ্গে খেলাধুলা করে, গান গায়, নাচে এবং নানা মজার কার্যক্রমে অংশ নেয়। তারা একসাথে খাবার ভাগাভাগি করে খায়, দলগত খেলায় অংশ নেয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। এই পিকনিক শিশুদের জন্য শুধু আনন্দ নয়, বরং বন্ধুত্ব, সহযোগিতা, শৃঙ্খলা ও দলগতভাবে কাজ করার দক্ষতা শেখার একটি সুন্দর সুযোগ। হাসি-খুশি, খেলাধুলা ও আনন্দ ভাগাভাগির মাধ্যমে দিনশিক্ষার্থীদের জ্ঞানকে কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ না রেখে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দেয় মৌমাছি স্কুলের স্টাডি ট্যুর। প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে বিশেষ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ঐতিহাসিক স্থান, জাদুঘর, বিজ্ঞান কেন্দ্র, চিড়িয়াখানা, ফায়ার সার্ভিস, কৃষি গবেষণা কেন্দ্র, মৎস হ্যাচারিসহ, ওয়েল মিল, কারখানা অথবা প্রাকৃতিক সৌন্দর্যমÐিত জায়গা পরিদর্শন করে। এতে তারা শুধু আনন্দই পায় না, বরং বইয়ের পাঠ্যবিষয়গুলোকেও বাস্তবে দেখতে ও বুঝতে শেখে। এই স্টাডি ট্যুর শিশুদের কৌত‚হল জাগ্রত করে, জ্ঞান বাড়ায়, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটায় এবং তাদের নতুন কিছু জানার আগ্রহকে আরও দৃঢ় করে। শিক্ষকরা প্রতিটি ভ্রমণকে শিক্ষামূলক আলোচনার মাধ্যমে আরও অর্থবহ করে তোলেন, যাতে শিশুরা মজা করতে করতে শিখতে পারে। এটি শিক্ষার্থীদের মনে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে এবং তাদের শেখার প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। টি শিক্ষার্থীদের মনে সুন্দর স্মৃতি তৈরি করে। শিক্ষক ও অভিভাবকরাও এই আয়োজনে যুক্ত হয় এবং শিশুদের আনন্দে যুক্ত হয়। ফলে এটি স্কুল পরিবারের সবার জন্য একটি বিশেষ দিন হয়ে ওঠে।
শীতের আনন্দকে আরও প্রাণবন্ত করতে মৌমাছি স্কুলে প্রতিবছর উইন্টার ক্যাম্প এর আয়োজন করা হয়। এই বিশেষ ক্যাম্পে শিক্ষার্থীরা একসাথে মজা করে, নতুন কিছু শিখে এবং ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন করে। ক্যাম্পে থাকে খেলা-ধুলা, জীবন দক্ষতা বৃদ্ধির জন্য দলীয় কার্যক্রম, গান, নাচ, হস্তশিল্প, সৃজনশীল কাজ এবং আরও অনেক আকর্ষণীয় আয়োজন। শিক্ষকরা শিশুদের নিরাপদ পরিবেশে আনন্দের সাথে শেখার সুযোগ করে দেন। উইন্টার ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দলগত কাজের মানসিকতা গঠন, সৃজনশীলতা বিকাশ এবং পারস্পরিক বন্ধুত্বকে আরও গভীর করে। এটি শিক্ষার্থীদের জন্য শুধু আনন্দময় অভিজ্ঞতাই নয়, বরং তাদের ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধের বিকাশের একটি চমৎকার সুযোগ।